শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

১০ই অক্টোবর ২০২৪

টপ টাইটেল

দেশের বাজারে আসছে রয়্যাল এনফিল্ড মোটরবাইক, কবে থেকে পাওয়া যাবে

বটম টাইটেল

ঐতিহ্যবাহী এবং রাজকীয় মোটরসাইকেলের কথা বললেই মানসপটে ভেসে ওঠে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ছবি। বিভিন্ন দেশের তুমুল জনপ্রিয় এই বাইক দেশের বাইকারদের (বাইকচালক) কাছেও সমান জনপ্রিয়। এবার বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইক। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এ নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে।

চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালু হয় ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের পেজ। পেজটিতে ২৩ হাজারের বেশি অনুসরণকারী (ফলোয়ার দেখা) রয়েছে। দেশের বাজারে চলতি মাসের মাঝামাঝি বা শেষ দিকে রয়্যাল এনফিল্ড ছাড়বে দেশীয় প্রতিষ্ঠান ইফাদ মোটরস লিমিটেড।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক