শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রাম, ১৫ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের বিদেশে পড়ার সুযোগ

আমেরিকা বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ দেয় দেশটির পড়াশোনার জন্য। ফেলোশিপ ও বৃত্তির মাধ্যমে এ সুযোগ মেলে। দেশটির কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) তেমনি একটি প্রোগ্রাম। এ প্রোগ্রামে আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আমেরিকায় পড়তে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশি হাইস্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাবে।

ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডে ভালো ফল করা হাইস্কুল শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হবে।

কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনা মূল্যে আবেদন করা যাবে। ২০০৪ সাল থেকে প্রায় ৪০০ বাংলাদেশি হাইস্কুল শিক্ষার্থী ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১৫ আগস্টে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে। জন্ম ২০০৮ সালের ১৫ আগস্ট থেকে ২০১০ সালে ১৫ আগস্টের মধ্য হতে হবে;

*বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে;

*বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবে না;

*আবেদনের সময় অবশ্যই ২০২২, ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষের নম্বরপত্র জমা দিতে হবে।

*বার্ষিক ফলাফলে গড়ে কমপক্ষে ‘বি’ গ্রেড (৫০ শতাংশ নম্বর) থাকতে হবে।

*গত তিন শিক্ষাবর্ষের মধ্যে কোনো শিক্ষা বিরতি বা কোনো শ্রেণির পুনরাবৃত্তি থাকলে আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক