শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

৭ই জানুয়ারি ২০২৫

৮৬ রানের ইনিংস খেলে তামিম বললেন বড় বাউন্ডারি চাই

তামিম ইকবালের বোধ হয় একটু মায়াই হলো। যে বিপিএলে ১৩০-১৪০ রানকেই লড়াই করার মতো সংগ্রহ ভাবা হতো, সেখানেই এখন ২০০ রান করে ডিফেন্ড করা কঠিন। বোলারদের ওপর দিয়ে যাচ্ছে ঝড়। নিজেও সে কারণে দায়ী!


এই তো গতকালই দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেছেন ৪৮ বলে ৮৬ রানের ইনিংস। হয়তো সে কারণেই ম্যাচশেষে বাউন্ডারির দৈর্ঘ্য কিছুটা বাড়াতে বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


এবারের বিপিএলে ঢাকা পর্ব থেকেই রান উঠছে অনেক। ৩ জানুয়ারি দেখা গেছে, বিপিএল ইতিহাসে মিরপুরে রেকর্ড সংগ্রহ। দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রানই বিপিএলে মিরপুরের সর্বোচ্চ ছিল।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক