অনলাইন ভার্সন
৪ঠা জানুয়ারি ২০২৫
বিদেশে বাণিজ্য মেলা আয়োজনে কিছুটা রক্ষণশীল সরকার
খেয়া মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, যশোরের সভাপতি ফারজানা নাজনীন। তিনি জয়িতা কেন্দ্রীয় নারী উদ্যোক্তা ফোরামের সদস্য ও একজন ক্ষুদ্র উদ্যোক্তা। অন্যবারের মতো এবারও তিনি অংশ নিতে চান আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি নেপালে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী অষ্টম নেপাল চেম্বার এক্সপোতে।
কৃষি, সিরামিক, প্রসাধন পণ্য এবং হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনী হবে এ মেলায়। মেলায় অংশগ্রহণের বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গত ১০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।










